সোমি আলি | |
|---|---|
| জন্ম | সোমি আলি (1976-03-25)২৫ মার্চ ১৯৭৬ (বয়স ৪৯) |
| জাতীয়তা | পাকিস্তানি আমেরিকান |
| পেশা | অভিনেত্রী,নো মোর টিয়ার্স ইউএসএ-র প্রতিষ্ঠাতা ও সভাপতি[১] |
সোমি আলি (উর্দু:سومی علی; জন্ম ২৫ মার্চ ১৯৭৬) হলেন পাকিস্তানি বংশোদ্ভূত একজন আমেরিকান অভিনেত্রী, লেখিকা, চলচ্চিত্র নির্মাতা, মডেল এবং কর্মী যিনিবলিউডের ছবিতে কাজ করেছেন।[২][৩][৪] তিনি নো মোর টিয়ার্স নামে একটি অলাভজনক সংস্থা পরিচালনা করেন।[৫]
সোমি আলিপাকিস্তানেরকরাচিতে জন্মগ্রহণ করেছিলেন। তার মা তেহমিনা একজন ইরাকি এবং বাবা মদন হলেন পাকিস্তানি। ১২ বছর বয়স পর্যন্ত করাচির কনভেন্ট অফ জেসাস অ্যান্ড মেরিতে অধ্যয়ন করার পর তিনি, তার মা ও ভাইফ্লোরিডায় চলে যান। বলিউড অভিনেতাসালমান খানের প্রতি আনুরাগী ও অনুপ্রাণিত হয়ে আলি তার মাকে ১৬ বছর বয়সেভারতের বোম্বেতে যাওয়ার অনুমতি দিতে রাজি করান। বোম্বেতে গিয়ে তিনি মডেলিং প্রকল্পের সাথে জড়িত হয়েছিলেন এবং হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৮ সালের মধ্যে দশটি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।[২]মুম্বইয়ে থাকাকালীন তিনি আট বছর যাবত বলিউডের শীর্ষস্থানীয় অভিনেতা সালমান খানের সাথে সম্পর্কে ছিলেন। ১৯৯৯ সালের ডিসেম্বরে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য তিনি ফ্লোরিডায় ফিরে গিয়েছিলেন।[৬]